গ্রেফতার, সন্ত্রাসী, আওয়ামী লীগ,
ফরিদপুরের নগরকান্দায় দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার। নয়া দিগন্ত

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় এক বাড়িতে অভিযান চালিয়ে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাড়িটির মালিক বাঁকা মাতুব্বরকে আটক করা হয়েছে।

Advertisement

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চরযশোরদী ইউনিয়নের দহিসারা গ্রামে এ অভিযান চালানো হয়।

হামলার উদ্দেশে মজুতের অভিযোগ

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির উদ্যোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল আয়োজনের খবর ছড়িয়ে পড়ে। এরপর ওই মিছিলে হামলার উদ্দেশে লগি-বৈঠা মজুত করা হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে বাঁকা মাতুব্বরের বাড়িতে অভিযান চালায় পুলিশ।

পুলিশের অভিযান ও আটক

অভিযান চলাকালে বাড়িটি থেকে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার করা হয়। পাশাপাশি বাড়ির মালিক বাঁকা মাতুব্বরকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

পুলিশের বক্তব্য

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’