রামগতিতে মা ইলিশ সংরক্ষণে আলোচনা

রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা
লক্ষ্মীপুরের রামগতিতে মা ইলিশ সংরক্ষণে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি সমিতি রামগতি শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চরগাজী ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। 
গত শনিবার বিকালে চর গাজী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান নয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ উজ জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসের ফিল্ড অফিসার নিজাম উদ্দিন, ৯নং চর গাজী ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব নাছির উদ্দিন, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি সমিতি উপজেলা সভাপতি, আলমগীর হোসেন।

Advertisement