
রুহিয়া (ঠাকুরগাঁও) সংবাদদাতা
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় দুই লাখ টাকার বিনিময়ে উদ্দেশ্যপ্রণোদিত মামলা গ্রহণ এবং গভীর রাতে দুই ভাইকে গ্রেফতারের অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী।
গতকাল রোববার সকালে এই ঘটনার প্রতিবাদ ও আটক দুই ভাই- বদরুল ইসলাম ও বেলাল হোসেনের মুক্তির দাবিতে স্থানীয় শত শত মানুষ রুহিয়া থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। আটক দু’জন ঘুরনগছ গ্রামের বাসিন্দা।
পরিবারের অভিযোগ, জমি সংক্রান্ত একটি পুরনো বিরোধের জেরে অনৈতিক সুবিধা নিয়ে কোনো প্রাথমিক তদন্ত ছাড়াই পুলিশ গভীর রাতে ওই দুই ভাইকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। আটকদের বড় ভাই রশিদুল ইসলাম অভিযোগ করেন, প্রতিপক্ষের কাছ থেকে দুই লাখ টাকা অনৈতিক সুবিধা পেয়ে ওসি ও এসআই তড়িঘড়ি করে মিথ্যা মামলা রুজু করেন। কোনো তদন্ত ছাড়াই গভীর রাতে দুই ভাইকে ধরে নেয়া হয়েছে। ঘুষ গ্রহণের অভিযোগ অস্বীকার করেছেন রুহিয়া থানার ওসি মোহাম্মদ মিলাদুন নবী। তিনি জানান, মারামারির সুনির্দিষ্ট অভিযোগ এনে ভুক্তভোগী পক্ষ লিখিত এজাহার জমা দিয়েছিল। এজাহারের ভিত্তিতেই আইন অনুযায়ী মামলা দায়ের এবং আসামিদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অনৈতিক লেনদেনের বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








