
ক্রীড়া প্রতিবেদক
সাইহাম গ্রুপ ও আরএ স্পিনিং মিলস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আজ থেকে রমনা টেনিস কোর্টে শুরু হচ্ছে ৩৬ তম বাংলাদেশ ওয়ার্ল্ড জুনিয়র টেনিস ট্যুর জে-৩০। অংশ নিচ্ছে ১৭ দেশের ১০৯ জন খেলোয়াড়। তন্মধ্যে ৮০ জন ছেলে ও ২৯ জন মেয়ে। এর মধ্যে মেইন ড্র-তে ৪৪ জন, কোয়ালিফাইং-এ ৩২ জন এবং অল্টারনেটস-এ ৩৩ জন।
বাংলাদেশের হয়ে অংশ নিচ্ছেন ইয়ানা চৌধুরী, সুমাইয়া আক্তার, জান্নাতুল ফেরদৌস, সারা আল জসিম, জারা হায়দার। ছেলেদের মধ্যে আছেন কাব্য গায়েন, তানভীর তুষার, আকাশ হোসেন, তাহমিদ হোসেন, অবিনাশ, সিলেটের আলী হোসেন ও রাজশাহীর রাকিন আহমেদ। সবচেয়ে বেশি ৪১ জন ভারত থেকে এবং ১৮ জন চায়না থেকে অংশ নিচ্ছে। অস্ট্রেলিয়া, জার্মানি, মালদ্বীপ, রাশিয়া, শ্রীলঙ্কা ও তুর্কির আছে একজন করে।
গতকাল টেনিস ফেডারেশনের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন টেনিস ফেডারেশনের সভাপতি শফিকুল ইসলাম সোহেল।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)







