টেবিলের শীর্ষে ইয়াং টাইগ্রেসরা

ক্রীড়া প্রতিবেদক
নারীদের অনূর্ধ্ব-১৯ দলের ত্রিদেশীয় সিরিজে আগের ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলেও এবার পাকিস্তানকে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। পাকিস্তানকে ১৩ রানে হারিয়ে ২ জয়ে ৪ পয়েন্ট তুলে পয়েন্ট টেবিলের শীর্ষে ইয়াং টাইগ্রেসরা।    
ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৯ রান করে বাংলাদেশ। সাদিয়া আক্তার ৩৩ বলে ৩৩, ফারজানা ইয়াসমিন মেধা ২২ বলে ২৮ এবং সাদিয়া ইসলাম ২১ বলে ২৪ রানের ইনিংস খেলেন।
জবাব দিতে নেমে পাকিস্তানের কোমল খান ২৯ বলে ৩৬ রানের ঝলমলে এক ইনিংস খেলেছেন। সমান বলে ৩২ রান করেন রাভাইল ফারহান। শেষ দিকে টাইগ্রেস বোলারদের চাপে রানের গতি কিছুটা কমে যায় পাকিস্তানের। জুফিশান আইয়াজ ৩০ বলে ৩২ রান করেছেন। শেষ ওভারে পাকিস্তানের দরকার ছিল ২১ রান। তবে ৭ রানের বেশি নিতে পারেনি তারা। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১২৬ রানে থামে পাকিস্তানের ইনিংস। বাংলাদেশের হয়ে মাত্র ফারজানা ইয়াসমিম মেধা তিনটি, নিশিতা আক্তার নিশি দু’টি এবং তিথি দাস অপর্ণা ১ উইকেট নেন।

Advertisement