প্রস্তুতি ম্যাচে কুইসল্যান্ডের কাছে জ্যোতিদের হার

ক্রীড়া প্রতিবেদক
অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে বাংলাদেশ নারী দলের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে আগামী ৯ অক্টোবর। তার আগে গতকাল নিজেদের প্রস্তুতি ম্যাচে কুইন্সল্যান্ড ফায়ারের কাছে ৭০ রানে হেরেছে নিগার সুলতানা জ্যোতিরা। ৩৬ ওভারের প্রস্তুতি ম্যাচে শুরুতে কুইন্সল্যান্ড ৯ উইকেটে ২৬৬ রান করে। এরপর বাংলাদেশ ৭ উইকেটে ১৯৬ রান সংগ্রহ করে। 
ওভালে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের ওপর ছড়ি ঘোরাতে থাকেন কুইন্সল্যান্ডের ব্যাটাররা। সর্বোচ্চ ৯৪ রান করেন নট। হ্যারিস ৫০ বলে ৭৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এছাড়া উইনফিল্ড-হিল করেন ৪৮ রান। বাংলাদেশের হয়ে পিংকি ৪টি এবং মারুফা আক্তার ২টি উইকেট নেন।
জবাবে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ফারজানা হক ১৬ ও শারমিন সুলতানা ২৮ রান করে ফিরে গেলে বিপদ বাড়ে। এরপর সোবহানা মোস্তারি ও সুলতানা আক্তারের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। শারমিন সুপ্তা ৬৭ বলে ৬৮ রান করেন। সোবহানা ৫৪ বলে ৪৯ রান করেন। শেষ পর্যন্ত ৩৬ ওভারে ৭ উইকেটে ২০০ রানের আগেই থামে বাংলাদেশের ইনিংস। কুইন্সল্যান্ডের হ্যানকক ৩টি এবং বাসিংথওয়াইট, সুসি ও হ্যারিস ১টি করে উইকেট নেন।

Advertisement