মমিন ও সামাদ স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ

মোহাম্মদ মাহবুব হোসাইন ফ্রান্স
ফ্রান্সে বাংলাদেশ ইয়ুথ ক্লাবের সভাপতি মরহুম শরীফ আল মমিন ও সাবেক কৃতী ফুটবলার মরহুম সামাদের স্মরণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত ৪ অক্টোবর রাজধানী প্যারিসের লা-কর্নভ ফুটবল মাঠে অনুষ্ঠিত এ প্রীতি ম্যাচে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশী নবীন ও প্রবীণ ফুটবলাররা অংশ নেন। নবীন ফুটবলাররা ৩-০ গোলে প্রবীণদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ম্যাচ শেষে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। 
প্রবাসে বাংলাদেশী ফুটবলারদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি আরো জোরদার করার পাশাপাশি প্রয়াত দুই ক্রীড়ানুরাগীর স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এ ম্যাচের আয়োজন করা হয়। এর আগে মরহুম শরীফ আল মমিন ও মরহুম সামাদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 
সাবেক ফুটবলার জসীমউদ্দীন গিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন ফয়ছল উদ্দিন। বক্তব্য দেন ফ্রান্স গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা নূর খান, হাজী কাওসার, স্বরলিপি শিল্পী গোষ্ঠী ফ্রান্সের সভাপতি এমদাদুল হক স্বপন, ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, বাংলাদেশ ইয়ুথ ক্লাবের ক্রীড়া সম্পাদক মুসলিম রুমেল, নরসিংদী জেলা সমিতির সভাপতি আজম খান, বরিশাল বিভাগ কমিউনিটি ফ্রান্সের সহসভাপতি আমিনুর রহমান ফারুক এবং ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আলী আক্কাস। এ ছাড়া বক্তব্য দেন পারভেজ আহমদ, আব্দুল কাদির, কুয়েস আহমদ, আরিফ আহমদ, আলী আহমদ রুমোন, ছাইমোন আহমদ, শামিম আহমেদ, হুমায়ূন কবির রেজা, ফয়ছল আহমেদ, জিয়াউর রহমান জিয়াসহ  অনেকে।

Advertisement