
বিএটি বাংলাদেশ পিএলসির করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স (কোরা) বিভাগের প্রধান হিসেবে যোগ দিয়েছেন মোমশাদ আলী খান। তিনি গত ১ অক্টোবর থেকে এ দায়িত্ব গ্রহণ করেছেন।
করপোরেট অ্যাফেয়ার্স, রেগুলেটরি অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট রিলেশনস, স্টেকহোল্ডার এনগেজমেন্ট এবং স্ট্র্যাটেজিক কমিউনিকেশনসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দশকেরও বেশি পেশাগত অভিজ্ঞতা রয়েছে মোমশাদ আলী খানের।
বিএটি বাংলাদেশে যোগদানের পূর্বে তিনি কোকা-কোলা বাংলাদেশের পাবলিক অ্যাফেয়ার্স, কমিউনিকেশনস অ্যান্ড সাসটেইনেবিলিটি বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি কোকা-কোলা বাংলাদেশ লিডারশিপ টিমের সদস্যও ছিলেন।
এর আগে মোমশাদ আলী খান জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশের করপোরেট অ্যান্ড ফিসকাল অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনের শুরুর দিকে তিনি এক দশকেরও বেশি সময় শেভরন বাংলাদেশে কর্মরত ছিলেন। সেখানে তিনি করপোরেট অ্যাফেয়ার্সের বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত অভিজ্ঞতা অর্জন করেন।
মোমশাদ আলী খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) থেকে এক্সিকিউটিভ এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








