
ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পরিচালিত ফিক্সড ইনকাম ওপেন অ্যান্ড মিউচ্যুয়াল ফান্ড, ইউসিবি ইনকাম প্লাস ফান্ড অতিক্রম করেছে ৫০০ কোটি টাকার মাইলফলক। ২০২৩ সালের জুলাই মাসে ৫০ কোটি টাকা নিয়ে যাত্রা শুরু করা ফান্ডটি দশ গুণ বড় হয়েছে।
মাত্র তিন বছর তিন মাসে ৫০ কোটি টাকা থেকে ৫০০ কোটি টাকার বেশি মূলধনে পৌঁছানোর এ মাইলফলক বিশ্বস্ত অ্যাসেট ম্যানেজারদের পরিচালিত ওপেন অ্যান্ড মিউচ্যুয়াল ফান্ডের প্রতি বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন। ২০২০ সালে প্রতিষ্ঠিত ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট বর্তমানে বাংলাদেশের দ্রুততম বর্ধনশীল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর একটি এবং ইউসিবি ইনকাম প্লাস ফান্ড বেসরকারি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি পরিচালিত দেশের সর্ববৃহৎ মিউচ্যুয়াল ফান্ড। বর্তমানে আইসিবি পরিচালিত মাত্র দু’টি ওপেন অ্যান্ড ফান্ডের আকার এর চেয়ে বেশি।
এ অর্জন উদ্যাপনে উপস্থিত ছিলেন ইউসিবি পিএলসির চেয়ারম্যান শরীফ জহীর, ইউসিবি পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশীদ, ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের চেয়ারম্যান নাবিল মুস্তাফিজুর রহমান ও ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ রাশেদুল হাসান। এ সময় ইউসিবি পিএলসির পরিচালকরা ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








