
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের চকরিয়ায় পাঁচটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ তিনজন সন্ত্রাসী আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। গত সোমবার রাত ১টার দিকে কোস্টগার্ড স্টেশন মাতারবাড়ি ও মহেশখালীর সমন্বয়ে গঠিত টিম বিশেষ অভিযান চালিয়ে চারটি দেশীয় একনলা বন্দুক, একটি দুই নলা বন্দুক ও ১৭ রাউন্ড তাজা কার্তুজসহ আক্তার আহমেদ (৭৮), মো: তানভীর (২১) ও রুকমদ্দিন (৪২) নামে তিনজনকে আটক করে।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সমুদ্রে অবস্থিত বাণিজ্যিক জাহাজে চুরি ও ডাকাতির কাজে সম্পৃক্ত ডাকাতদের আগ্নেয়াস্ত্র সরবরাহ করার উদ্দেশ্যে পাঁচ/ছয় জন সন্ত্রাসী কক্সবাজারের চকরিয়া থানাধীন বদর আওলিয়া ঘাটসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এরপরই মাতারবাড়ি ও মহেশখালী ষ্টেশনের সমন্বয়ে অভিযান চালানো হয়।
চক্রটি অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রির পাশাপাশি জলদস্যুতা, পর্যটকদের ওপর হামলা, ডাকাতি ও অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থেকে স্থানীয় জনগণকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল। এ ব্যপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








