
ক্রীড়া ডেস্ক
বুরকিনা ফাসোর পোস্টে প্রথমার্ধেই ১১টি শট আর্জেন্টিনার। বিপরীতে ফিফা র্যাংকিংয়ে ৬২তম দলটি একটি শটও নিতে পারেনি স্বাগতিকদের গোলপোস্টে। আর তাতেই আফ্রিকার দেশটির বিপক্ষে ৫-০ গোলে এগিয়ে যাওয়া। শক্তি, সামর্থ্য ও ঐতিহ্যে যে অনেক পিছিয়ে বুরকিনা ফাসো, তা ম্যাচের প্রথমার্ধের চিত্রতেই স্পষ্ট হয়ে উঠেছে। দ্বিতীয়ার্ধে আরো দুইবার সফরকারীদের জাল স্পর্শ করে বলা তাতেই স্রেফ আফ্রিকার দেশটির বিপক্ষে গোল উৎসব করে ৭-০ ব্যবধানে উড়িয়ে দিলো আর্জেন্টিনা।
মনুমেন্তাল স্টেডিয়ামে গতকাল আর্জেন্টিনার হয়ে গোল করেছেন লাউতারো মার্টিনেজ, জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি, নিকো পাস, জুলিয়ান আলভারেজ, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ও জুলিয়ানো সিমিওনে। অন্য গোলটি মাউমানি জিয়ালোর আত্মঘাতী।
২০২২ বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচ খেলতে ৩০ সেপ্টেম্বর দেশটিতে আসার কথা ছিল বুরকিনা ফাসোর। কিন্তু ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে বুরকিনা ফাসো জাতীয় দলের খেলোয়াড়েরা বিমানবন্দরে গিয়ে খবর পান মরক্কো থেকে প্রথম চার্টার ফ্লাইট বাতিল হওয়ার খবর। এই দেরিতে জাতীয় দলের অনেক খেলোয়াড়ই আসেননি, মূলত অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়দের নিয়ে দল সাজায় আফ্রিকার দেশটি। তাদের বিপক্ষে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পুরোপুরি কাজে লাগান আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
বুরকিনা ফাসোর সংবাদমাধ্যম বুরকিনা ২৪ জানায়, কোচ আমির আব্দোউ বাধ্য হয়েই অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়দের ডাকেন। মূল জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যে শুধু মিডফিল্ডার চেক বেবেল দৌউম্বিয়াকে পেয়েছেন বুরকিনা ফাসো কোচ। কাসাব্লাংকা থেকে রওনা হয়ে বুরকিনা ফাসো ফুটবল দল আর্জেন্টিনার মাটিতে পা রাখে এই ম্যাচ শুরুর ৫ ঘণ্টা ১৫ মিনিট আগে। ৯ হাজার ২৩১ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লেগেছে তাদের ১১ ঘণ্টা ৪২ মিনিট। বিমানবন্দর থেকেই খেলার সরঞ্জাম মাঠে পাঠিয়ে কিছুক্ষণের জন্য হোটেলে যায় তারা। এরপর মাঠে নেমে সর্বশেষ বিশ্বকাপে রানার্সআপ দলের কাছে গোলের মালা পরাই তো স্বাভাবিক।
তবে বুরকিনা ফাসোর প্রায় সব খেলোয়াড়ই বয়সভিত্তিক দলের বিপক্ষে ম্যাচ শুরুর ৪ মিনিটে পেনাল্টি থেকে আর্জেন্টিনাকে এগিয়ে নেন মার্টিনেজ। এর ৪ মিনিট পর দিয়ালোর আত্মঘাতী গোল। ১২ মিনিটে প্রেস্তিয়ান্নির গোলে ৩-০ ব্যবধান করে স্বাগতিকরা। ৩৫ মিনিটে জালের দেখা পান নিকো পাজ। বলিভিয়ার পর এই দ্বিতীয় প্রীতিম্যাচেও দারুণ গোল করলেন আর্জেন্টিনার ভবিষ্যৎ ১০ নম্বর। ১ মিনিট পরই জালে বল পাঠালেন আলভারেজ। মৌসুমে এটি তার প্রথম গোল! আর জালের দেখা পেয়ে দুই হাত ওপরে তুলে উদনে স্মরণ করিয়েছেন লিওনেল মেসিকে। ৫-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।
বিরতির পর পাঁচটি পরিবর্তন আনেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। এত বদলে খেলায় একটু ছন্দপতন ঘটে। তবে এই অর্ধেও শুরু থেকে সুযোগ তৈরি করতে থাকে স্বাগতিকরা। ৫৭ মিনিটে সম্মিলিত আক্রমণে আর্জেন্টিনাকে ষষ্ঠ গোল এনে দেন মাস্তানতুয়োনো। নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ভালেন্তিন বার্কোর চমৎকার ক্রসে দূরের পোস্টে হেডে আর্জেন্টিনার হয়ে শেষবার জাল খুঁজে নেন সিমিওনে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








