
যুব শক্তি উন্নয়ন ও জাতীয় নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধিসংক্রান্ত পাইলট প্রকল্পের ১ম পর্বের প্রশিক্ষণ কার্যক্রম গতকাল শুরু হয়েছে। বিএনসিসি ট্রেনিং একাডেমি থেকে সাভার, টাঙ্গাইল, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, বগুড়া, গাজীপুর, পটুয়াখালী ও রাজশাহীতে একযোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ঢাকার সাভারে আয়োজিত প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলাম। এ সময় তিন বাহিনী ও বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে প্রতিরক্ষা উপদেষ্টা শৃঙ্খলা, দায়িত্ববোধ ও প্রয়োজনীয় ব্যবহারিক দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান। এ প্রকল্পের আওতায় আনসার-ভিডিপি ও বিএনসিসি সদস্যদের নিজ নিজ প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে এবং ফায়ার সার্ভিসের মাধ্যমে আনসার-ভিডিপি ও স্কাউটস সদস্যদের সিভিল ডিফেন্স বিষয়ে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে। আইএসপিআর।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








