
বাংলাদেশের দ্বিতীয় সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ের অন্যতম নায়ক রোনান সুলিভান। এবার প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছিলেন এই ফরোয়ার্ড। কিন্তু অভিষেকের অপেক্ষাটা আপাতত দীর্ঘ হলো ইনজুরির কারণে। সাফ চ্যাম্পিয়নশিপে খেলা হচ্ছে না তার।
আমেরিকা থেকে ৩ নভেম্বর ঢাকায় আসার কথা ছিল রোনানের। কলেজের কোচের কাছ থেকে ছুটিও পেয়েছিলেন ৩ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত। তার জন্য ১ নভেম্বর রাতে ফ্লাইটের টিকিটও করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
তবে চোটের কারণে শেষ পর্যন্ত সেই টিকিট বাতিল করতে হয়েছে। যদিও স্বাগতিক বাংলাদেশ এখনো সাফের চূড়ান্ত স্কোয়াড জমা দেয়নি। কোচ থমাস ডুলির ২৮ জনের প্রাথমিক তালিকায় অবশ্য রোনানের নাম ছিল। তার অনুপস্থিতিতে আক্রমণভাগ নিয়ে নতুন করে ভাবতে হবে কোচকে।
শুধু রোনান নন, ক্যাম্পেও স্বস্তি নেই। বিশ্বনাথ এখনো পুরোপুরি ফিট নন, আর মোরসালিন জ্বর থেকে সেরে উঠেছেন। ৫ নভেম্বর ম্যাচের আগে হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদকেও পাওয়া যাবে না।
ইতালিপ্রবাসী ফাহমিদুল ইসলামও এখনো দলের সাথে যোগ দেননি; আগামীকাল তার অনুশীলনে যোগ দেয়ার কথা। সব মিলিয়ে সাফের আগে দল গুছিয়ে নিতে বেশ চ্যালেঞ্জের মুখেই পড়েছেন ডুলি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








