
নিজস্ব প্রতিবেদক
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫এ২-এর ‘অক্টোবর সেবাপক্ষ ২০২৬’ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য কার র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে থেকে র্যালিটি শুরু হয়। এতে প্রায় ১৬০টি সুসজ্জিত গাড়ি অংশ নেয়।
পায়রা ও বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করা হয়। পরে বিভিন্ন সাজে সজ্জিত গাড়িগুলো রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। লায়নিজমের আদর্শ ও লায়ন্সের সেবামূলক কার্যক্রম সাধারণ মানুষের কাছে তুলে ধরা এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য।
জেলা ৩১৫এ২-এর গভর্নর লায়ন মহসীন ইমাম চৌধুরী বলেন, লায়ন্সের সেবামূলক কার্যক্রম ও লায়নিজমের আদর্শের প্রচার এবং সাধারণ মানুষের মধ্যে এ কার্যক্রম সম্পর্কে সচেতনতা সৃষ্টি করাই র্যালির মূল লক্ষ্য।
র্যালিতে জেলা ৩১৫এ২-এর লায়ন্স সদস্যদের পাশাপাশি লিও জেলা ৩১৫এ২-এর বিপুল সদস্য অংশ নেন। এতে লায়ন্সের গ্লোবাল অ্যাকশন টিমের এরিয়া লিডার লায়ন কাজী সাইফুল ইসলাম, এলসিআইএফ এরিয়া লিডার ও বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ কে এম রেজাউল হক, কাউন্সিল চেয়ারম্যান লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু এমজেএফ, ভাইস এরিয়া লিডার লায়ন মো: শফিউল আলম এমজেএফসহ জেলা ও লিও নেতারা উপস্থিত ছিলেন।
র্যালিতে লায়ন্স বিভাগে প্রথম হয় লায়ন্স ক্লাব অব ঢাকা দীপিকা, দ্বিতীয় লায়ন্স ক্লাব অব ঢাকা ফ্লাওয়ার গার্ডেন এবং তৃতীয় হয় লায়ন্স ক্লাব অব ঢাকা অনন্ত ও লায়ন্স ক্লাব অব ঢাকা ইমপেরিয়াল।
লিও বিভাগে প্রথম হয় লিও ক্লাব অব ঢাকা দীপিকা, দ্বিতীয় লিও ক্লাব অব ঢাকা লালবাগ ডিলাইটস এবং তৃতীয় হয় লিও ক্লাব অব ঢাকা ইমপেরিয়াল ও লিও ক্লাব অব ঢাকা গোল্ডেন লাইন।
র্যালি চেয়ারম্যান লায়ন মাসউদ করিম অংশগ্রহণকারী ও আয়োজকদের ধন্যবাদ জানান। সমাপনী অনুষ্ঠানে জেলা গভর্নর মহসীন ইমাম চৌধুরী সেবামূলক কার্যক্রম আরো বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








