
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৬২টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারদের মধ্যে ডিএমপির রমনা বিভাগে ১৭ জন, লালবাগ বিভাগে ৪০ জন, ওয়ারী বিভাগে ৩৪ জন, মতিঝিল বিভাগে ৩৬ জন, তেজগাঁও বিভাগে ৫৯ জন, মিরপুর বিভাগে ১৪৭ জন, গুলশান বিভাগে ৪৩ জন, উত্তরা বিভাগে ২০ জন, ডিবিতে ছয়জন এবং এসআরইউতে তিনজন রয়েছেন।
অভিযানকালে ৫ হাজার ৯৯২ পিস ইয়াবা ট্যাবলেট, ৪১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ২২ পুরিয়া হেরোইন, চারটি মোবাইল ফোন, বিভিন্ন কোম্পানির ৩ হাজার ১১২টি সিম কার্ড, একটি ট্রাক, একটি চাবি, একটি বাস, ২৬টি সিলিং ফ্যান, একজন ভিকটিম এবং নগদ ৫৭ হাজার ৬৮৫ টাকা উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গতকাল রোববার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তি ও আলামত উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








