জলাবদ্ধতা ও সড়ক সমস্যা সমাধানে সিসিক প্রশাসকের সরেজমিন পরিদর্শন

সিলেট ব্যুরো

Advertisement

সিলেট নগরীর ঐতিহ্যবাহী ঝেরঝেরী পাড়া এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা, সুপরিকল্পিত পানি নিষ্কাশন ব্যবস্থার অভাব এবং খানাখন্দে ভরা সড়কের নানা সমস্যা সরেজমিন পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। স্থানীয় সামাজিক সংগঠন ‘এভারগ্রীন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থা’র আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি এ পরিদর্শন করেন।
গত বুধবার ঝেরঝেরী পাড়ায় পৌঁছে সিসিক প্রশাসক রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সড়কসহ এলাকার বিভিন্ন স্থান ঘুরে দেখেন। এ সময় স্থানীয় বাসিন্দারা বৃষ্টিপাতের পর সৃষ্ট দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা এবং প্রধান সড়কগুলোর বেহাল দশার কারণে সাধারণ মানুষের নিত্যদিনের চরম দুর্ভোগের কথা তুলে ধরেন। পরবর্তী সময়ে এলাকাটির নাগরিক সমস্যা দ্রুত নিরসনের দাবিতে অধিবাসীদের প থেকে প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেয়া হয়।
স্থানীয় অধিবাসীদের দুর্ভোগের কথা শুনে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সমস্যাগুলো তাৎণিকভাবে পর্যবেণ করেন। একই সাথে তিনি সাথে থাকা সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঝেরঝেরী পাড়ার ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন ও সড়ক সংস্কারে দ্রুত প্রয়োজনীয় পদপে গ্রহণ করার নির্দেশ দেন।
পরিদর্শনকালে ঝেরঝেরী পাড়ার প্রবীণ বাসিন্দা মাওলানা মিসবাউল ইসলাম চৌধুরী, জামেয়া হোসাইনিয়া টাইটেল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদ শোয়াইব, জামে মসজিদের মোতাওয়াল্লি মুশফিক উস সামাদ চৌধুরীসহ এভারগ্রীন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি আলতাফ হোসেন চৌধুরী জুয়েল, সাধারণ সম্পাদক ডা. মো: ফজলুল হক সোহেল ও কার্যকরী কমিটির অন্য নেতারা উপস্থিত ছিলেন। সিসিক প্রশাসকের এই সরাসরি হস্তেেপ এলাকাটির দীর্ঘদিনের সমস্যা দ্রুত সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।