নেত্রকোনায় যুবদল নেতার চুরির মামলায় জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে!

নেত্রকোনা প্রতিনিধি

Advertisement

নেত্রকোনায়  চুরি, বিস্ফোরকসহ একাধিক ধারায় এক যুবদল নেতার দায়ের করা হয়রানিমূলক মামলায় জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমিরসহ ২৫ নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার নেত্রকোনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের উপস্থিতিতে জামিন আবেদন করলে  ম্যাজিস্ট্রেট এস এম রাজিবুল হাসান শুনানি শেষে এই আদেশ দেন। গত ২৬ মে পূর্বধলার হোগলা ইউনিয়ন যুবদল নেতা ওমর ফারুক বিশেষ ক্ষমতা আইনে চুরি ও কিস্ফোরক দ্রব্যসহ একাধিক ধারায় এই মামলাটি করেন।
সংশ্লিষ্ট মামলার বিবরণীতে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মাছুম মোন্তফা এমপি নির্বাচিত হওয়ার পর থেকে বিএনপির কিছু নেতাকর্মী তাকে নানানভাবে হয়রানি ও হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। একপর্যায়ে তার ওপর সশস্ত্র হামলা এবং ব্যবহৃত মোটরসাইকেলটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়া হয়। বিএনপি ও জামায়াতের মধ্যে বিরোধের পরবর্তী সময়ে স্থানীয় প্রশাসনের উদ্যোগে একপর্যায়ে তা নিষ্পত্তি হয়; কিন্তু উদ্দেশ্যপ্রণোদিত হয়ে গত ২৬ মে যুবদল নেতা ওমর ফারুক জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে চুরি, বিস্ফেরকসহ একাধিক ধারায় মামলা করেন।
নেত্রকোনা জেলা জামায়াতের আমির অধ্যাপক ছাদেক আহমেদ হারিছ ওই মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, জামায়াতের মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উল্টো আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধেই পরিকল্পিতভাবে মামলা করা হয়। আমি নেতাকর্মীদের দ্রুত মুক্তির জোর দাবি জানাচ্ছি।