
সাতীরা প্রতিনিধি
সাতীরার কলারোয়ায় আটটি শিা প্রতিষ্ঠানের ৮০ জন মেধাবী শিার্থীর মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করেছে জেলা পরিষদ। গতকাল বৃহস্পতিবার কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে শিার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক সুদীপ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান। জেলা পরিষদ সূত্রে জানা যায়, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রথম ও দ্বিতীয় রোলধারী মেধাবী শিার্থীদের মধ্যে শ্রেণিপ্রতি দু’টি করে বাইসাইকেল দেয়া হয়েছে। আটটি প্রতিষ্ঠানের ৪৩ জন ছাত্রী ও ৩৭ জন ছাত্র এ সুবিধা পেয়েছে। প্রতিষ্ঠানগুলো হলোÑ কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল, গার্লস পাইলট হাইস্কুল, মডেল হাইস্কুল, বেত্রবতী হাইস্কুল, সোনাবাড়িয়া হাইস্কুল, বামনখালী হাইস্কুল, চন্দনপুর হাইস্কুল ও কাজিরহাট হাইস্কুল।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








