ইরাকে বিদেশী সশস্ত্র গোষ্ঠী নিরস্ত্র করার নীতি ঘোষণা

আইএনএ
ইরাকের সরকারি নিয়ন্ত্রণের বাইরে থাকা সব অবৈধ অস্ত্রধারী সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করতে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে দেশটির সরকার। গতকাল বৃহস্পতিবার ইরাকি বার্তা সংস্থায় (আইএনএ) প্রকাশিত এক বিশেষ বিবৃতিতে প্রধানমন্ত্রী আলি আল-জাইদি জানান, একটি সুস্পষ্ট নির্দিষ্ট কর্মপরিকল্পনার আওতায় আগামী ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে এই প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন করা হবে।
বিবৃতিতে প্রধানমন্ত্রী আলি আল-জাইদি স্পষ্ট করেন, রাষ্ট্রীয় কাঠামোর বাইরে থাকা অস্ত্রের সামরিক ব্যবহারের বিষয়টি সমাধান করা হবে নির্ধারিত নীতি ও চুক্তিভিত্তিক সময়সীমার ভিত্তিতে। একই সাথে তিনি পুনরুল্লেখ করেন, যেকোনো দেশের যুদ্ধ কিংবা শান্তি প্রতিষ্ঠার একমাত্র সিদ্ধান্ত নেয়ার একচ্ছত্র অধিকার শুধু সংবিধান স্বীকৃত কর্তৃপরে হাতেই ন্যস্ত থাকবে। সরকারি কোনো ধরনের আনুষ্ঠানিক অনুমোদন ব্যতিরেকে যেকোনো বাহিনীর নিজস্ব সামরিক উদ্যোগ বা পদপে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া ইরাকি ভূখণ্ডকে ব্যবহার করে সক্রিয় থাকা সব অ-ইরাকি সশস্ত্র গোষ্ঠীকে পুরোপুরি অস্ত্রহীন ও নিষ্ক্রিয় করার ল্েয দেশটির প্রশাসন কঠোরভাবে কাজ করবে বলেও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। বিবৃতিতে তিনি আরো বলেন, আন্তর্জাতিক সামরিক জোটের মিশন আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হওয়া দেশের জন্য এক বিরাট ঐতিহাসিক মাইলফলক। ১ অক্টোবর ২০২৬-এর এই ঐতিহাসিক মাহেন্দ্রণে এই জাতীয় অর্জনের জন্য তিনি সমগ্র ইরাকি জনগণকে অভিনন্দন জানান।

Advertisement