ইয়ামালে ছুটছে স্পেন

ক্রীড়া ডেস্ক 
উয়েফা নেশন্স লিগে নিজেদের দাপট অব্যাহত রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। ক্রোয়েশিয়াকে গত পরশু তারা হারিয়েছে ৪-১ গোলে। বড় জয়ের নায়ক লামিনে ইয়ামাল। তরুণ এই ফরোয়ার্ড দু’বার জালে বল পাঠানোর পাশাপাশি মার্ক পোবিলের গোলে করেছেন সহায়তা। লিগে প্রথম ম্যাচেও জালের দেখা পেয়েছিলেন বার্সার এই তরুণ সেনসেশন। লা রোজাদের অপর গোলদাতা নিকো উইলিয়ামস। ক্রোয়েটদের হয়ে একটি গোল শোধ করেন ডিওন ড্রেনা বেলজো। 
নেশন্স লিগের প্রথম ম্যাচের স্পেনের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। চেকিয়াকে ২-০ ব্যবধানে হারানোর ম্যাচে জালের দেখা পেয়েছেন অ্যান্থনি গর্ডন ও হ্যারি কেন। এদিন স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয় সুইজারল্যান্ডের। লুক্সেমবার্গকে একই ব্যবধানে হারিয়েছে আইসল্যান্ড। নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় স্লোভেনিয়ার। কাজাখস্তানকে ২-১-এ হারিয়েছে স্লোভাকিয়া। আলবেনিয়া ৩-০ ব্যবধানে জিতেছে সান মারিনোর বিপক্ষে। এস্তোনিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র বুলগেরিয়ার। মালদোভাকে ১-১ গোলে তাদেরই মাঠে রুখে দিয়েছে ফরো আইল্যান্ড।  

Advertisement