ফেনীতে বেঙ্গল ইসলামি লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর


বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃক সম্প্রতি তাকাফুল গ্রাহক নুরুল ইসলামের মৃত্যুতে তার মৃত্যুদাবি বাবদ আট লাখ ৯৫ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। ফেনীর দাগনভূঁঞায় কনভেনশন সেন্টারে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মৃত্যুদাবির চেকটি মরহুমের স্ত্রী জাহেদা আক্তারের নিকট হস্তান্তর করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। আরো উপস্থিত ছিলেন ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হারুন-উর রশিদ, কোম্পানির ভাইস চেয়ারম্যান মো: আমিন হেলালীসহ কোম্পানির বিভিন্ন স্তরের উন্নয়ন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিজ্ঞপ্তি।

Advertisement