সড়ক দুর্ঘটনা, নিহত, ব্যবসায়ী
সড়ক দুর্ঘটনা ব্যবসায়ী নিহত হয়েছেন। নয়া দিগন্ত

মাদারীপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পুলিশের রেকারের সাথে প্রাইভেটকারের ধাক্কায় সেলিম হাওলাদার নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। 

Advertisement

শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত সেলিম মাদারীপুর পৌরসভার বাগেরপাড় এলাকার মরহুম নাজিম উদ্দীন হাওলাদারের ছেলে। তিনি পুরাতন বাসস্ট্যান্ড এলাকার হোটেল মেট্রো নামে একটি আবাসিক হোটেলের মালিক।

পুলিশ ও স্বজনরা জানায়, প্রাইভেটকার চালিয়ে কালকিনির ভূরঘাটা থেকে মাদারীপুর শহরে ফিরছিলেন সেলিম। তাঁতিবাড়ি এলাকায় পৌঁছালে তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার কাজে নিয়োজিত পার্কিং করা হাইওয়ে পুলিশের রেকারে ধাক্কা দেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ওসি মারুফ রহমান জানান, শুক্রবার সকালে নিহতের লাশ সুরতহাল শেষে পারিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।