
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জীববিজ্ঞান অনুষদের নবনির্মিত দৃষ্টিনন্দন অডিটোরিয়ামের গতকাল উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন শেষে নতুন অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে অডিটোরিয়াম উদ্বোধন এবং বক্তব্য দেন ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। অনুষ্ঠানে চবির ডিনদের পক্ষে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুরে এবং জীববিজ্ঞান অনুষদের সাবেক ডিনদের পক্ষে বক্তব্য রাখেন প্রফেসর ড. মো: মাহবুবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীববিজ্ঞান অনুষদের ডিন ও অডিটোরিয়াম নির্মাণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. এ এম মাসুদুল আজাদ চৌধুরী। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)







