
গ্রিন ইন্ডাস্ট্রি স্থাপনে পুনঃঅর্থায়ন স্কিম এবং আইসিটি খাত উন্নয়নে পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় বাংলাদেশ ব্যাংকের সাথে দু’টি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফয়সাল রহমান এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের পরিচালক এ কে এম নুরুননবী। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধŸতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ দু’টি স্কিমের আওতায় বাংলাদেশ ব্যাংক গ্রিন ইন্ডাস্ট্রি স্থাপন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের বিভিন্ন প্রকল্পে স্বল্প ব্যয়ে অর্থায়নের সুযোগ সৃষ্টি করছে। অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রাইম ব্যাংক টেকসই শিল্প উন্নয়ন ও আইসিটি-সংশ্লিষ্ট উদ্যোগে বিনিয়োগকারী যোগ্য উদ্যোক্তাদের পুনঃঅর্থায়ন-সমর্থিত অর্থায়ন সুবিধা প্রদান করবে। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








