
কুয়েট প্রতিনিধি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগের ডিপার্টমেন্টাল ক্লাব বিইসিএম টেকনিক্যাল ক্লাব, কুয়েটের (বিটেক) আয়োজনে Autodesk Revit I Building Information Modeling (BIM) বিষয়ক ওয়ার্কশপের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের আধুনিক নির্মাণশিল্পের প্রযুক্তিনির্ভর কর্মক্ষেত্রের সাথে পরিচিত করা এবং ব্যবহারিক সফটওয়্যার দক্ষতা বাড়ানোর লক্ষ্যে গত ১০ সেপ্টেম্বর শুরু হয় এ কর্মশালা। দীর্ঘ ১৫ দিনের প্রশিক্ষণ শেষে ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক সমাপ্তি হয়। ওয়ার্কশপে শিক্ষার্থীদের Autodesk Revit ব্যবহার করে Architectural Modeling, BIM Workflow, Project Visualization সহ নির্মাণ ও স্থাপত্য খাতের বিভিন্ন ব্যবহারিক বিষয় হাতে-কলমে শেখানো হয়।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Freelancer Architects of Bangladesh (FAB)-এর প্রতিষ্ঠাতা আল মাসুম, কুয়েটের বিইসিএম বিভাগের বিভাগীয় প্রধান ড. মো: হাবিবুর রহমান সবুজ এবং বিভাগের প্রভাষক মো: আব্দুল্লাহ আল মিয়াদ।
অনুষ্ঠানে আল মাসুম বলেন, স্থাপত্য ও নির্মাণশিল্প ক্রমেই ডিজিটাল প্রযুক্তিনির্ভর হয়ে ৩য় পৃষ্ঠার পর
উঠছে। ফলে একাডেমিক জ্ঞানের পাশাপাশি বাস্তব কর্মক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন সফটওয়্যারে দক্ষতা অর্জন শিক্ষার্থীদের পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিইসিএম বিভাগের বিভাগীয় প্রধান ড. মো: হাবিবুর রহমান সবুজ বলেন, শ্রেণীকক্ষের পাঠের পাশাপাশি শিক্ষার্থীদের ব্যবহারিক ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ করে দেয়া জরুরি। বর্তমান নির্মাণশিল্পে Revit ও BIM গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব প্রয়োগের সাথে সমন্বয় করতে সহায়তা করে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বিভাগের প্রভাষক মো: আব্দুল্লাহ আল মিয়াদ বলেন, প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি নিয়মিত অনুশীলন এবং বাস্তব প্রকল্পভিত্তিক শেখার ওপর গুরুত্ব দেয়া প্রয়োজন। শুধু প্রশিক্ষণ গ্রহণ করলেই দক্ষতা অর্জন সম্পূর্ণ হয় না; শেখা বিষয়গুলো নিয়মিত চর্চা ও বাস্তব কাজে প্রয়োগের মাধ্যমে তা আরো কার্যকর করা সম্ভব। শিক্ষার্থীরা কর্মশালায় অর্জিত জ্ঞান তাদের ভবিষ্যৎ একাডেমিক ও পেশাগত জীবনে কাজে লাগাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিটেকের সভাপতি মো: মোবাশ্বির হোসেন খান বলেন, শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি বাস্তব ও প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করাই বিটেকের অন্যতম লক্ষ্য। Autodesk Revit ও BIM বর্তমানে নির্মাণ ও স্থাপত্য খাতের গুরুত্বপূর্ণ প্রযুক্তি। এ কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা সফটওয়্যার ব্যবহারের পাশাপাশি পেশাদার কর্মপরিবেশ সম্পর্কেও বাস্তব ধারণা পেয়েছে। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ পেশাজীবনের প্রস্তুতি জোরদার করতেই এ আয়োজন করা হয়েছে। FAB-এর সহযোগিতা এবং শিক্ষক, প্রশিক্ষক ও মেন্টরদের দিকনির্দেশনা কর্মশালাটি সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও শিল্প ও একাডেমিয়ার মধ্যে সংযোগ আরো দৃঢ় করতে এবং শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেয়া হবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেয়া হয়।








