মালয়েশিয়ায় ডব্লিউএসডিজি প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল ইউএফটিবির দুই শিক্ষার্থী


মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক World Sustainable Development Goals Challenge (WSDG) প্রতিযোগিতার স্বর্ণপদক পেয়েছেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশের (ইউএফটিবি) দুই শিক্ষার্থী মো: আল রিয়াদ ও ওয়াসিফ আজান নাফিজ। তারা ‘Designing Infrastructure-Independent Mesh Communication with End-to-End Security and Real-Time Health Monitoring for Military Personnel Situational Awareness’ শীর্ষক উদ্ভাবনী প্রকল্পের জন্য এ পুরস্কার পেয়েছেন। করেন। প্রকল্পটিতে অবকাঠামো নির্ভরতা ছাড়াই নিরাপদ যোগাযোগব্যবস্থা এবং সামরিক সদস্যদের স্বাস্থ্য পরিস্থিতি রিয়েল-টাইমে পর্যবেক্ষণের প্রযুক্তিগত সমাধান তুলে ধরা হয়েছে। প্রকল্পটির Supervisor ছিলেন ইউএফটিবির ইন্টারনেট অব থিংস অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা আক্তার এবং প্রভাষক মো: আশিকুচ্ছালেহীন। গত ২৪ সেপ্টেম্বর  মালয়েশিয়ার Multimedia University (MMU), Cyberjaya-Gi Tun Chancellor Hall-G এই পুরস্কার দেয়া হয় হয়। এ দিকে গোল্ড অ্যাওয়ার্ড পাওয়ায় শিক্ষার্থী মো: আল রিয়াদ ও ওয়াসিফ আজান নাফিজকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইউএফটিবির ভিসি অধ্যাপক ড. মো: মোক্তার আলী। গাজীপুর প্রতিনিধি।