বনশ্রীতে শেল্টেক্ সিরামিক্সের এক্সপেরিয়েন্স সেন্টার উদ্বোধন


রাজধানীর বনশ্রীতে শেলটেক্ লিগ্যাসি প্লাজায় নতুন এক্সপেরিয়েন্স সেন্টার উদ্বোধন করেছে শেল্টেক্ সিরামিক্স লিমিটেড (এসসিএল)। এটি ঢাকায় প্রতিষ্ঠানটির তৃতীয় এক্সপেরিয়েন্স সেন্টার। এ সেন্টারে শেল্টেক্ সিরামিক্সের টাইলস পণ্যের বিশাল সংগ্রহ রাখা হয়েছে। বনশ্রীর গ্রাহকদের জন্য এসব পণ্য দেখার সুযোগ করে দিতেই এ উদ্যোগ। শেল্টেক্ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তানভীর আহমেদ বলেন, নতুন এক্সপেরিয়েন্স সেন্টার গ্রাহকদের জানার এবং তাদের পরিবর্তনশীল চাহিদা বোঝার সুযোগ করে দেবে। এ নতুন সেন্টারে গ্রাহকরা বিভিন্ন টাইলস ও সারফেস একসাথে কিভাবে মানানসই হয় তা বুঝতে পারবেন, যা বাড়ির মালিক, স্থপতি, ডিজাইনার ও প্রকল্প-সংশ্লিষ্ট পেশাজীবীদের পণ্যের প্রকৃত রূপ ও অনুভূতি বিবেচনায় নিয়ে সরাসরি সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। বিজ্ঞপ্তি।