ভ্রাম্যমাণ আদালত, যুবক, কারাদণ্ড
মাদক সেবনের দায়ে যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নয়া দিগন্ত

কুড়িগ্রামের রৌমারীতে মাদক সেবনের অপরাধে মো: ইসমাইল হোসেন (২৬) নামে এক যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলায় থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক সেবনের সময় তাকে হাতেনাতে আটক করে। 

দণ্ডপ্রাপ্ত ইসমাইল উপজেলার রৌমারী গ্রামের মো: ওলি হোসেনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদক সেবনের সময় ইসমাইলকে হাতেনাতে আটক করে থানায় নেয়া হয়। পরে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাহাবুবুল হাসান তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তার স্বীকারোক্তির ভিত্তিতে মাদক সেবনের অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।

রৌমারী থানার ওসি মো: কাউসার আলী বলেন, ‘মাদকবিরোধী অভিযান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’