ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সম্মেলন-২০২৫ কক্সবাজারে গত ১৯ সেপ্টেম্বর, অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক আদিবা রহমান, যেয়াদ রহমান, মোহাম্মদ শাহাদাত হোসেন ও খন্দকার মুহাম্মদ আদনান মাসুদ। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার সাধু, এফসিএমএ’র সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন কোম্পানির কনসালট্যান্ট শফিউল আলম খান চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল হক, উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মিলটন বেপারি, এফসিএ, সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও একচুয়ারি আফরিন হকসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। সম্মেলনে কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও সাংগঠনিক অগ্রগতি নিয়ে আলোচনা করা হয় এবং ২০২৫ সালে ব্যবসায় সাফল্যের স্বীকৃতিসরূপ ৭৫ জন উন্নয়ন কর্মী ও কর্মকর্তাকে বর্ষসেরা পদক প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।

Advertisement