
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মাদ মাহবুবুর রহমান বলেছেন, কুরআনের একজন প্রকৃত শিক্ষক সমাজকে আলোকিত করে থাকেন। একজন শিক্ষাগুরু আজীবন শিক্ষাগুরু থাকেন। যিনি কুরআন থেকে জ্ঞান বিতরণ করেছেন তিনি একজন সফল মানুষ।
গত মঙ্গলবার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর কুরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রবীণতম শিক্ষক ড. মোহাম্মদ সিরাজ উদ্দীনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইআইইউসির ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মাদ মাহবুবুর রহমান এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অধ্যাপক আহসানুল্লাহ, অধ্যক্ষ মোহাম্মদ আমীরুজ্জামান এবং শরিয়াহ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ রশীদ জাহেদ। গেস্ট অব অনার ছিলেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। কুরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ নুমান হাসানের সভাপতিত্বে এবং বিভাগের শিক্ষক মো: এরশাদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আইআইইউসির পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. গিয়াসউদ্দিন হাফিজ, প্রফেসর ড. বি এম মফিজুর রহমান, প্রফেসর ড. মোস্তফা কামিল, ড. মো: শফিকুর রহমান এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো: সোলাইমান মিয়া। এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন হাদিস ও দাওয়া বিভাগের চেয়ারম্যান ড. আবুল কালাম ও ড. আমিনুল হক। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক ড. মোহাম্মদ সিরাজ উদ্দীনকে আইআইইউসি কর্তৃপক্ষ, কুরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ফিমেল, চ্যাপ্টার, অ্যালামনি, কাব ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিপুল পরিমাণ উপহার সামগ্রী, সম্মাননা-ক্রেস্ট ও মানপত্র দিয়ে বর্ণাঢ্যভাবে সংবর্ধিত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আইআইইউসির ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মাদ মাহবুবুর রহমান বলেন, ড. মোহাম্মদ সিরাজ উদ্দীন অনেক ওস্তাদের ওস্তাদ। তিনি জ্ঞানের গভীরতায় সমৃদ্ধ ও বিনয়ী মানুষ ছিলেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








