মালদ্বীপে জিএমবি আকাশের চিত্র প্রদর্শনী
মালদ্বীপে আলোকচিত্র প্রদর্শনীতে দর্শনার্থীরা : নয়া দিগন্ত

ওমর ফারুক মালদ্বীপ

মালদ্বীপে শুরু হয়েছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী ‘ঊগইঊজ-অঙ্গার’-২০২৬। আর এতে বাংলাদেশসহ নেপাল, ভারত, পাকিস্তান এবং অন্যান্য দেশের প্রান্তিক মানুষের জীবন ও গল্প আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশী আলোকচিত্র শিল্পী জিএমবি আকাশ।
দীর্ঘ কয়েক দশক ধরে বিশ্বের বিভিন্ন প্রান্তের সাধারণ ও প্রান্তিক মানুষের জীবন, সংগ্রাম ও মানবিক গল্প ক্যামেরায় ধারণ করে আসছেন জিএমবি আকাশ। এবার তার তোলা সেইসব আলোকচিত্র নিয়ে মালদ্বীপে শুরু হয়েছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী এম্বের-২০২৬।
গত রোববার রাত থেকে শুরু হওয়া গ্যালারি ৩৫০ মালদ্বীপের আয়োজিত এই প্রদর্শনীতে বাংলাদেশসহ নেপাল, ভারত, পাকিস্তান এবং অন্যান্য দেশের প্রান্তিক মানুষের জীবন ও গল্প আলোকচিত্রের মাধ্যমে জিএমবি আকাশ তার অসাধারণ সক্ষমতা তুলে ধরেন।
যেখানে স্থান পেয়েছে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষের দৈনন্দিন জীবন, শ্রম, পরিবার, সম্পর্ক, আনন্দ-বেদনা এবং প্রতিকূলতার মধ্যেও টিকে থাকার নানা মুহূর্ত। তার ক্যামেরায় ধারণ করা এমন অনেক মুহূর্ত দেখার সুযোগ পেয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেন স্থানীয় নাগরিকদের পাশাপাশি দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরাও।
গ্যালারি ৩৫০ মালদ্বীপের এই প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম। এ ছাড়াও অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত, যুক্তরাষ্ট্র, চীন ও শ্রীলঙ্কার কূটনৈতিক প্রতিনিধিরা, বিভিন্ন দেশের কূটনীতিক, মালদ্বীপের শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ, স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধিরা এবং মালদ্বীপে বসবাসরত বাংলাদেশী ও অন্যান্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সদস্যরা অংশগ্রহণ করেন।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে বাংলাদেশ হাইকমিশনার ড. মো: নাজমুল ইসলাম বলেন, ‘ঊগইঊজ-অঙ্গার’ কেবল একটি আলোকচিত্র প্রদর্শনী নয়, এটি বাংলাদেশ ও মালদ্বীপের মানুষের পারস্পরিক পরিচিতি, বোঝাপড়া ও মানবিক সংযোগ আরো গভীর করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
আলোকচিত্রশিল্পী জিএমবি আকাশ বলেন, মালদ্বীপের মতো দেশে আমার এই আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে বিশ্বে অপেক্ষাকৃত আড়ালে থাকা মানুষগুলোর জীবনকে সবার সামনে তুলে ধরাই আমার অন্যতম উদেশ্য।
গত ২০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া, প্রদর্শনীটি চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত।