
নিজস্ব প্রতিবেদক
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বহির্গমন, প্রশিক্ষণসহ সার্বিক কর্মকাণ্ড নিয়ে গতকাল মঙ্গলবার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক জামিল আহমেদ সভাপতিত্ব করেন। বৈঠকে ঢাকাস্থ কারিগরি প্রশিক্ষণকেন্দ্র (টিটিসি) এবং জেলা জনশক্তি কর্মসংস্থান ও অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, বৈঠকে বিএমইটির লক্ষ্যমাত্রাভিত্তিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, চলমান কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা এবং নির্ধারিত লক্ষ্য অর্জনে করণীয় বিষয়ে সভায় মতবিনিময় হয়। এ সময় সার্বিক কার্যক্রমের গতি ও কার্যকারিতা বাড়ানোর লক্ষ্য প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় বৈঠকে সভাপতি জামিল আহমেদ নির্ধারিত লক্ষ্যমাত্রা যথাসময়ে অর্জন এবং মাঠপর্যায়ে কার্যক্রমের আরো সমন্বয় ও গতিশীলতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
তবে বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা গতকাল নয়া দিগন্তকে নাম না প্রকাশের শর্তে বলেন, মাসিক সমন্বয় সভায় যেসব আলোচনা হয় সেগুলের কার্যক্রম নিয়ে পরে ফলোআপ তেমন একটা হয় না। এ সময় একজন অপর একজন কর্মকর্তা কিছুটা ক্ষোভের সুরে প্রতিবেদককে বলেন, পরিচালক (প্রশাসন) বৈঠকে যেসব তথ্য উপস্থাপন করেন তার সাথে মাঠের বাস্তবতার তেমন একটা মিল নেই। যদিও পরিচালক সমন্বয় সভার বৈঠকে দাবি করেছেন, তার দফতরের ফাইল প্রতিনিয়ত শূন্যে থাকে। এ ছাড়া জেলায় জেলায় কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের যেসব কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ উঠে থাকে, সেগুলো নিয়ে মাসিক সমন্বয় সভায় আরো যৌক্তিক পর্যালোচনা হওয়া উচিত বলে মন্তব্য করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








