স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন

আধুনিক স্বাচ্ছন্দ্যময় ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে গুলশান-১ ডিএনসিসি মার্কেটে ২১ সেপ্টেম্বর থেকে চার দিনব্যাপী বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন শুরু করেছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক। এর মাধ্যমে ব্যবসায়ীদের জন্য একটি সহজ, নিরাপদ ও আধুনিক পেমেন্ট ইকোসিস্টেম নিশ্চিত করা সম্ভব হবে। সকল যোগ্য মার্চেন্টকে পর্যায়ক্রমে বাংলা কিউআরের আওতায় নিয়ে আসা ব্যাংকটির অন্যতম লক্ষ্য। প্রধান অতিথি হিসেবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: সিদ্দিকুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ ব্যাংক ট্রেইনিং একাডেমির প্রিন্সিপাল মো: ওবায়েদ উল্লাহ চৌধুরী; স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: জাবেদুল আলম; গুলশান-১ ডিএনসিসি মার্কেটের কার্যনির্বাহী কমিটির সভাপতি আনোয়ার হোসেন এবং স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের গুলশান-১ শাখার শাখাপ্রধান সালাহ উদ্দিনসহ ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।

Advertisement