সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্ট। সংগৃহীত

দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে।

Advertisement

তবে আগামী ১৭ অক্টোবর শনিবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের দাপ্তরিক কার্যক্রম চলমান থাকবে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, দুর্গাপূজা উপলক্ষে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম আগামী ২০ থেকে ২২ অক্টোবর মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার বন্ধ থাকবে। আগামী ১৭ অক্টোবর শনিবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের দাফতরিক কার্যক্রম চলমান থাকবে। বাসস