
সেনাবাহিনী প্রধান ও চেয়ারম্যান, কাউন্সিল অব দ্য কলেজ, জেনারেল ওয়াকার-উজ-জামানের সভাপতিত্বে আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের ১৯তম কাউন্সিল অব দ্য কলেজ সভা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। সভায় ডিজিএমএস মেজর জেনারেল কাজী মো: রশীদ-উন-নবী, অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো: হোসাইন আল মোরশেদ, কমান্ড্যান্ট, আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ মেজর জেনারেল মো: মাসুদুল আলম মজুমদার এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ভিসি মেজর জেনারেল মো: মাহবুব-উল আলম উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রতিরক্ষা, অর্থ, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, কাউন্সিলের সম্মানিত সদস্যরা এবং বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রতিনিধিরাও এতে অংশ নেন। ১৯তম কাউন্সিল অব দ্য কলেজ সভায় আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের শিক্ষার মানকে আরো আধুনিক, যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কাউন্সিল সভা শেষে সেনাবাহিনী প্রধান ও চেয়ারম্যান জেনারেল ওয়াকার-উজ-জামান আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের ঈষরহরপধষ ঝশরষষং ধহফ ঝরসঁষধঃরড়হ খধনড়ৎধঃড়ৎু পরিদর্শন করেন। এই সময় তিনি ল্যাবরেটরিটি আরো আধুনিক ও সম্প্রসারিত পরিসরে স্থানান্তরের লক্ষ্যে নির্ধারিত নতুন স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








