
চট্টগ্রামের প্রবীণ ও পেশাদার সাংবাদিকদের ঐক্য, মর্যাদা, কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ২৬-২৮ মেয়াদের জন্য ‘চট্টগ্রাম সিনিয়র’স প্রেস ক্লাবের ১৫ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ নজরুল ইসলাম মাহমুদ পুনরায় সভাপতি এবং মিডিয়া ব্যক্তিত্ব মো: কামাল উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত শনিবার বিকেলে চট্টগ্রাম একাডেমির ফয়েজ নূর হলে অনুষ্ঠিত এক বিশেষ সাধারণ সভায় প্রবীণ সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির অন্যান্য শীর্ষ কর্মকর্তারা হলেন- কার্যকারী সভাপতি চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি ইস্কান্দার আলী চৌধুরী, যুগ্ম সম্পাদক ইস্টার্ন ট্রেড সম্পাদক মাঈন উদ্দিন খান ফারদিন, অর্থ সম্পাদক দৈনিক প্রভাতের ডেপুটি ব্যুরো চিফ এম এ নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক দি ক্রাইম সম্পাদক আশীষ চন্দ্র নন্দী এবং রূপসী বাংলা টিভির হেড অব নিউজ ইশরাত আরা মাহমুদ।
প্রতিষ্ঠাতা সভাপতি শেখ নজরুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, প্রবীণ ও পেশাদার সাংবাদিকদের অভিজ্ঞতা ও অর্জনকে সাংগঠনিক কাঠামোর আওতায় আনা সময়ের দাবি। প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক ইকবাল নবগঠিত ক্লাবের সফলতা কামনা করে বলেন, এটি সিনিয়র সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে। ক্লাবের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো: কামাল উদ্দিন। সভায় সংগঠনের পৃষ্ঠপোষক নাসির আহমদ খান, বিশেষ অতিথি চট্টগ্রাম নাগরিক ঐক্যের আহ্বায়ক মো: রফিকুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সিনিয়রস প্রেস ক্লাবের রেজিস্টার্ড নম্বর সিএইচ-১৬৭২৪/২০২৬। এতে যুক্ত হতে আগ্রহী প্রবীণ সাংবাদিকদের দ্রুত সদস্য ফরম সংগ্রহের আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








