মিউস+ভিউসে বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের প্রায়োরিটি ডেবিড কার্ড গ্রাহকরা

প্রাইম ব্যাংক পিএলসির প্রায়োরিটি ডেবিড কার্ড গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা দিতে ডিজাইনার ও বেসপোক টেইলর ব্র্যান্ড মিউস+ভিউসের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের প্রায়োরিটি ডেবিড কার্ড গ্রাহকরা মিউস+ভিউসে ফ্যাব্রিক ও টেইলারিং সেবায় ১০ শতাংশ ছাড় উপভোগ করবেন। এর মাধ্যমে গ্রাহকরা বিশেষ মূল্যে মানসম্মত ফ্যাশন ও টেইলারিং সেবা গ্রহণের সুযোগ পাবেন। সম্প্রতি ঢাকায় প্রাইম ব্যাংকের করপোরেট কার্যালয় প্রাইম ভিউয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, প্রায়োরিটি ব্যাংকিং, ভিসি, ডিস্ট্রিবিউশন, কনজ্যুমার ব্যাংকিং নাহরীন কাইয়ুম এবং মিউস+ভিউসের ফাউন্ডার ও ক্রিয়েটিভ ডিরেক্টর ফয়সাল খান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসির হেড অব কাস্টমার প্রোপোজিশন হোসাইন মোহাম্মদ জাকারিয়া এবং মিউস+ভিউসের ম্যানেজার রিদওয়ান এম রহমান। বিজ্ঞপ্তি।