ইউপি নির্বাচন, ভোট
প্রতীকী ছবি। নয়া দিগন্ত

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

Advertisement

রোববার (৮ নভেম্বর) আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইউপি নির্বাচনের সার্বিক প্রস্তুতি চলমান রয়েছে উল্লেখ করে ইসি সচিব বলেন, ‘প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউপিতে ভোট হবে। এক্ষেত্রে সদর উপজেলার আওতাধীন ইউনিয়ন পরিষদগুলোকে প্রথম ধাপে প্রাধান্য দেয়া হচ্ছে।’

Advertisement

তিনি বলেন, ‘মেয়াদোত্তীর্ণ হওয়ায় ভোটের উপযোগী হয়েছে অনেক ইউপি, এটা বিবেচনায় নিয়ে প্রথম ধাপ কমপ্লিট করছি।’ 

এর আগেই ভোটের তারিখ জানিয়েছিল নির্বাচন কমিশন। তবে স্থানীয়ভাবে এসব ইউপির তফসিল ঘোষণা করবেন সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা।