
বিভিন্ন অপরাধে ৮২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।
গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এসব ব্যক্তিদের গ্রেফতার করা হয়।
শনিবার (৭ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে তেজগাঁও থানা ১৭, শেরেবাংলা নগর থানা পাঁচজন, মোহাম্মদপুর থানা ৩৩, আদাবর থানা ১৩, তেজগাঁও শিল্পাঞ্চল থানা সাতজন ও হাতিরঝিল থানায় সাতজন জন।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








