প্রধানমন্ত্রী, শিশু
শিশুদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত

একদল শিশুর সাথে তাদের প্রিয় খেলাধুলা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসাথে তাদের জন্য খেলাধুলার সরঞ্জামের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন তিনি।

Advertisement

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর বনানীতে বাংলাদেশ নৌবাহিনী সদর দফতরের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায়ের পর তিনি শিশুদের সাথে আলাপচারিতায় অংশ নেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ‘নামাজ শেষে প্রধানমন্ত্রী শিশুদের সাথে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং তারা কী কী খেলা খেলে ও পছন্দ করে তা জানতে চান।’

Advertisement

রুমন আরো জানান, কয়েকজন শিশু জানায় তারা ফুটবল ও ক্রিকেট খেলে, তখন প্রধানমন্ত্রী তারা বাস্কেটবল ও টেবিল টেনিস খেলে কি না তাও জানতে চান।

তিনি জানান, প্রধানমন্ত্রী শিশুদের আশ্বাস দেন যে তিনি তাদের জন্য খেলাধুলার সরঞ্জামের ব্যবস্থা করবেন।

এরপর তারেক রহমান শিশুদের সাথে করমর্দন করেন এবং ‘ঠিক আছে, সবাই ভালো থেকো’ বলে তাদের কাছ থেকে বিদায় নেন।

উল্লেখ্য, গতকাল (বৃহস্পতিবার) খুলনা জেলা স্টেডিয়ামে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার দ্বিতীয় আসর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

সূত্র : ইউএনবি