ক্ষমতাচ্যুত শেখ হাসিনা
ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। সংগৃহীত

আদালতের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল না করায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ ১১-১২ জন আসামির সম্পত্তি বিক্রি করে অর্ধেক অর্থ জুলাই আন্দোলনে নিহতদের পরিবারকে দেয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

Advertisement

মঙ্গলবার (৩ নভেম্বর) ওই চিঠি দেয়া হবে বলে দুপুরে অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো: আমিনুল ইসলাম।

তিনি জানান, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই–আগস্টের আন্দোলনের নিহতদের পরিবারকে দেয়ার নির্দেশনা আছে। তারা যেহেতু নির্ধারিত ৩০ দিন সময়ের মধ্যে আপিল করেননি, সেহেতু তারা আপিল করবেন না বলে ধরে নেয়া হচ্ছে।

তিনি আরো জানান, চিঠিতে বাজেয়াপ্ত সম্পত্তি দ্রুত শনাক্ত করে সরকারের হেফাজতে নেয়া এবং ট্রাইব্যুনালের নির্দেশনা অনুযায়ী সম্পত্তির ৫০ শতাংশ বিক্রি করে পাওয়া অর্থ শহীদ পরিবারগুলোর মধ্যে বিতরণের ব্যবস্থা করতে বলা হবে।

চিফ প্রসিকিউটর বলেন, আসামিরা তাদের সম্পত্তি বিক্রি করে দিতে পারে– এমন আশঙ্কা থেকে পলাতক আসামিদের সম্পত্তি সরকারের হেফাজতে নেয়ার জন্য একটি চিঠি দেবে ট্রাইব্যুনাল।