সম্পত্তি, হেবা
এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নয়া দিগন্ত

সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬ এর মাধ্যমে প্রচলিত হেবা বা হস্তান্তর বিধান অপরিবর্তিত রেখেই সম্পত্তি হস্তান্তরের একটি পৃথক ব্যবস্থা যুক্ত করা হয়েছে।

Advertisement

রোববার (১১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এ বিলের মাধ্যমে সম্পত্তি হস্তান্তর ইন, ১৮৮২-এর ১২২ ধারার অধীনে নতুন ১২২এ ও ১২২বি ধারা সংযোজন করা হয়েছে। এ দুটি ধারা যুক্ত করার ফলে নির্দিষ্ট পারিবারিক সম্পর্কের মধ্যে সম্পত্তি দান বা হস্তান্তরের পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তির ভোগদখলের অধিকার সংরক্ষণের বিধান যুক্ত হয়েছে।

উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর জাতীয় সংসদে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬ পাস হয়।

সূত্র : বাসস