
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, ‘স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে রক্ত দেয়া ছাত্রদল নেতা নাজির উদ্দিন জেহাদ দিবসে এটাই প্রত্যয়, যে উদ্দেশ্যে সামনে রেখে জেহাদ রক্ত দিয়েছেন, সেই গণতন্ত্র, গণতান্ত্রিক সরকার, জনগণের ভোটাধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এই গণতন্ত্রকে তারেক রহমানের নেতৃত্বে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দেবো। এটাই আজকে জিহাদ দিবসে আমাদের প্রত্যয় এবং শপথ।’
শনিবার সকালে দৈনিক বাংলা মোড় শহীদ জেহাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।
আমান বলেন, ‘ফ্যাসিস্টের বিরুদ্ধে চলা আন্দোলনে হাজার হাজার ছাত্রনেতাকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে এবং একটি পর্যায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক দফা আন্দোলন ঘোষণা করলেন এবং সেই এক দফার আন্দোলনে বাংলাদেশের জনগণ নেমে আসলো। সর্বশেষ ২৪-এর আগস্টে হাজার হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা পেলাম জনগণের ভোটাধিকার।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








