
তৃণমূল পর্যায়ে নারী ও শিশুদের সেবা নিশ্চিত করতে জেলা-উপজেলা পর্যায়ের কার্যক্রম নিয়মিত মনিটরিং, প্রান্তিক নারীর ক্ষমতায়ন, শিশু সুরক্ষা জোরদার এবং নিম্নবিত্ত কর্মজীবী মায়েদের জন্য ডে-কেয়ার সুবিধা বাড়ানোর সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি সেলিমা রহমানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী আবু জাফর মো: জাহিদ হোসেন, রাশেদা বেগম হীরা, আন্না মিনজ, মাধবী মার্মা, ফাহিমা নাসরিন, নূরুন্নিসা সিদ্দীকা, সাবিকুন্নাহার, মোছা: নুসরাত তাবাসসুম জ্যোতি অংশগ্রহণ করেন।
বৈঠকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন দফতর ও সংস্থার কার্যক্রম, বাজেট, অর্জন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
বৈঠকে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও বাজার সংযোগ বাড়ানো, গর্ভবতী মায়েদের মানসিক সুস্থতা ও পারিবারিক সহায়তা নিশ্চিত করা এবং শিশুদের নৈতিক শিক্ষা, নিরাপত্তা, মাদকবিরোধী সচেতনতা ও মানসিক বিকাশে পরিবারকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেয়া হয়।
এছাড়া শিশু সুরক্ষা কর্মকর্তা নিয়োগ, ডিএনএ ল্যাবরেটরির শূন্য পদ পূরণ এবং কর্মজীবী মায়েদের জন্য ডে-কেয়ার সুবিধা সম্প্রসারণের সুপারিশ করা হয়। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








