তিতাস গ্যাস
তিতাস গ্যাস সংগৃহীত

জরুরি মেরামত কাজের জন্য মঙ্গলবার ঢাকার কয়েকটি এলাকায় পাঁচ ঘণ্টা সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকার দক্ষিণ পাইকপাড়া, সোনালী নগর এবং বটতলার পূর্ব ও পশ্চিম অংশসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মেরামত কাজ চলাকালে আশপাশের এলাকাতে গ্যাসের চাপ কম থাকতে পারে বলেও জানিয়েছে তিতাস গ্যাস।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখপ্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। ইউএনবি