সেনাপ্রধান, ২০তম এশিয়ান গেমস, প্রত্যাবর্তন
এশিয়ান গেমস শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান সংগৃহীত

২০তম এশিয়ান গেমস উপলক্ষে চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে তিনি দেশে প্রত্যাবর্তন করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে সেনাবাহিনী প্রধান জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। পাশাপাশি বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থেকে এশিয়ান গেমসে অংশগ্রহণকারী বাংলাদেশের খেলোয়াড়দের খেলা প্রত্যক্ষ করেন এবং তাদের উৎসাহ দেন।

এছাড়া সেনাবাহিনী প্রধান অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানির সাথে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। তিনি বিভিন্ন দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতিদের সাথে আলোচনা সভাতেও অংশগ্রহণ করেন।