
রাশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, গত রাতে ইউক্রেনের এক হাজার ১৭টি ড্রোন ভূপাতিত করেছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী। এসব ড্রোনের কয়েকশটি মস্কো অঞ্চলকে লক্ষ্য করে উড়ে আসে।
এর আগের দিনও রাশিয়া দাবি করেছিল, রাতে ইউক্রেনের এক হাজার ২০০টির বেশি ড্রোন ধ্বংস করেছে তারা।
যুদ্ধ পঞ্চম বছরে গড়ানোর সাথে সাথে সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন ও রাশিয়া উভয়ই আকাশপথে হামলা জোরদার করেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার (২৯ নভেম্বর) সকালে জানায়, মস্কোসহ দেশটির এক ডজনেরও বেশি অঞ্চলে ইউক্রেনের এক হাজার ১৭টি ড্রোন ভূপাতিত করেছে বিমান প্রতিরক্ষা বাহিনী।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, রাজধানী অঞ্চল লক্ষ্য করে ৫০০টিরও বেশি ড্রোন উড়ে আসে।
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সামাজিক যোগাযোগমাধ্যম ম্যাক্সে তিনি লেখেন, ‘বেশিভাগ ড্রোনই দূরবর্তী অবস্থানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিমান প্রতিরক্ষা বাহিনী ধ্বংস করেছে। মস্কোর কাছাকাছি আসার পথে মোট ১০৫টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।’
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী এ সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার উদ্যোগ এখন পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। শুধু বন্দী বিনিময়ের ক্ষেত্রে অগ্রগতি হয়েছে।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









