
বিশেষ সংবাদদাতা
অবশেষে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন (ইসি) নিজেদের অবস্থান থেকে সরে এসেছে। শিার্থীদের বার্ষিক পরীা থাকায় নভেম্বর-ডিসেম্বরে ভোট হবে না। ফলে চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না। পরীা শেষে জানুয়ারিতে এই নির্বাচন শুরু হবে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
ইসি আনোয়ারুল বলেন, শিার্থীদের পরীা থাকায় নভেম্বর-ডিসেম্বর বাদ দিয়ে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের চিন্তা করছে নির্বাচন কমিশন। স্থানীয় নির্বাচন নিয়ে সরকারের সাথে চিঠি চালাচালি করতে হয় এমন কোনো নজির নেই। সরকারের সাথে নির্বাচন উপযোগীর তালিকা চাওয়া হয়েছে। তিনি বলেন, পাবলিক পরীায় আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর সদস্যরা যুক্ত থাকেন। তাই এই সময়টাতে নির্বাচন করা কঠিন। বাস্তবতার নিরিখে নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে।
এদিকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির সাথে এর আগে সরকারের মন্ত্রীদের বক্তব্য ছিল বিপরীতমুখী। এখন ইসি সরকারের মন্ত্রীদের পথেই হাঁটল। সম্প্রতি এক বৈঠক শেষে ইসি আবুল ফজল মো: সানাউল্লাহ জানিয়েছিলেন, ১২ নভেম্বর প্রথম দফায় ভোট। আর পুরো নির্বাচন হবে সাত পর্বে। ৬ জুনের মধ্যে তারা নির্বাচন শেষ করতে চান। এখন সেই পথে নেই ইসি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








