
নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদ ভবনের উল্টো দিকে ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রী মরিয়মের (১৯) আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দ্বিতীয় দফায় আরো চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। প্রথম দফার চার দিনের রিমান্ড শেষে গতকাল বৃহস্পতিবার তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ডিবি পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ডিবির ইন্সপেক্টর মোহাম্মদ সালাউদ্দিন সাত দিনের রিমান্ডের আবেদন জানালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: রিপন হোসেন তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সংসদ ভবনের বিপরীত পাশে ৫ নম্বর ন্যাম ভবনের ২০৩ নম্বর ফ্যাট থেকে তরুণী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে নিজেদের হেফাজতে নেয়া হয়। পরবর্তীতে মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদি হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
পরদিন ২১ সেপ্টেম্বর আদালতে হাজির করা হলে গাজী নজরুলের চার দিন এবং মাকছুদা বেগমের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সে দিন রাতেই মামলাটির তদন্তভার গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। প্রথম দফার রিমান্ড শেষে মাকছুদা বেগমকে গত মঙ্গলবার এবং মামলাটির অপর আসামি ওবায়দুর রহমানকে গ্রেফতারের পর বুধবার আদালতে তুলে কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহারে মরিয়মের বাবা অভিযোগ করেন, গত জুন মাসে তার শ্যালক ওবায়দুর রহমানের প্রত্য প্ররোচনায় সংসদ সদস্য গাজী নজরুলের সাথে বড় মেয়ে মরিয়মের বিয়ে হয়। বিয়ের পর থেকেই ন্যাম ভবনের ২০৩ নম্বর ফ্যাটে নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদা যৌথভাবে মরিয়মের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন বলে মরিয়ম মৃত্যুর আগে পরিবারকে জানিয়ে যান।
গত ২০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে এমপি নজরুল মোবাইলে কল দিয়ে বাদিকে দ্রুত বাসায় যেতে বলেন। সেখানে গিয়ে নিজ চোখে ফ্যানের সাথে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বাবা মাসুম বিল্লাহ। ঘটনাটির সময় মরিয়মের বিছানা থেকে হাতে লেখা বেশ কয়েকটি নোট উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ২০ জুলাই রাতে ঢাকার মগবাজারের একটি হোটেলে মরিয়মের সাথে এমপি নজরুলের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে এমপি নজরুল ফেসবুক পোস্টে মরিয়মকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে স্বীকার করেন। এর পরিপ্রেেিত ২২ জুলাই জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করে এবং স্পিকার ও নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে সিদ্ধান্ত কার্যকর করতে অনুরোধ জানায়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








