
বগুড়া অফিস
বগুড়া সার্কিট হাউজ মিলানায়তনে গণমাধ্যমে অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য শীর্ষক এক প্রশিণ কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে এবং বগুড়া জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মশালায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশ নেন। কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। তিনি উদ্বোধনের পর গণমাধ্যমে অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধে গণমাধ্যম সম্পর্কিত আইন ও বিধি-বিধানের যথাযথ প্রয়োগ ও প্রতিপালনের প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করেন ।
বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলার পুলিশ সুপার (পিপিএম) মির্জা সায়েম মাহমুদ।








